বিমানে মোট ১৯ জন যাত্রী ছিল, যাদের অধিকাংশই পবিত্র শিব মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন। ফেরার পথে রাজধানী কাঠমাণ্ডুর উত্তরে দুপুর ৩টায় বিমানটি নিখোঁজ হয়।
নেপালের বিমানচালক অনুপ শাকিয়ার সঙ্গে সচেন্দ্র শ্রেষ্ঠ ও বিমানবালা সাদিক্ষা গুরুং ছিলেন। খোটাং জেলার লামিডান্ডা বিমানবন্দর থেকে এটি কাঠমাণ্ডুতে ফিরছিল।
.png)
নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, নিখোঁজ বিমানটির খোঁজে দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।