ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনে আরেক রুশ মেজর জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৪, ৬ জুন ২০২২
ইউক্রেনে আরেক রুশ মেজর জেনারেল নিহত
ফাইল ফটো

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর হামলায় রাশিয়ার সামরিক বাহিনীর আরও একজন মেজর জেনারেল নিহত হয়েছেন। খবর আনাদোলুর।

রোববার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের নিকোলায়েভকা এলাকায় যুদ্ধে রোমান কুতুজভ নামে রুশ ঐ মেজর জেনারেল প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন কিয়েভ।

Advertisement

রুশ সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মেজর জেনারেল রোমান কুতুজভের নিহত হওয়ার কথা স্বীকার করেছে। এর আগে, মেজর জেনারেলসহ আরো ৫ রুশ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা নিহতের দাবি করে ইউক্রেন।

ইউক্রেন যুদ্ধে এর আগে গত ২৮ ফেব্রুয়ারি নিহত হন রুশ মেজর জেনারেল আন্দ্রেই সুখোভেতস্কি, ৭ মার্চ মেজর জেনারেল ভিতালি গেরাসিমভ, ১১ মার্চ মেজর জেনারেল আন্দ্রেই কোলেসনিকভ, ১৫ মার্চ মেজর জেনারেল ওলেভ মিতায়েভ ও ১৬ মার্চ লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রেই মর্দভিচেভ।

জাতিসংঘের হিসাব মতে, গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনে নারী ও শিশুসহ ৮ হাজার ১৮৩ জন নিহত এবং ৫ হাজার ১৪ জন গুরুতর আহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরো কয়েকগুণ বেশি বলে ইউক্রেনের দাবি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!