দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এ যুদ্ধের বিষয় নিয়ে চতুর্থ দফার আলোচনা উল্লেখযোগ্য কোনো সিদ্ধান্ত ছাড়াই আগের দিন সমাপ্ত হওয়ার পর তারা আবারো এ আলোচনায় বসতে যাচ্ছেন। কিয়েভ প্রতিনিধি এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
সোমবার টুইটারে দেওয়া বার্তা ইউক্রেনের সিনিয়র আলোচক ও প্রেসিডেন্টের সহকারি মিখাইলো পদোলিয়াক লিখেছেন, ‘টেকনিক্যাল কারণে মঙ্গলবার পর্যন্ত আলোচনা স্থগিত রাখা হয়েছে।’
.png)
এক্ষেত্রে উভয় পক্ষ আশা করছেন যে, সপ্তাহান্তে একটি প্রাথমিক চুক্তি ঘোষণা করা হবে।