ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্পেন ও ইতালির কোম্পানি ভেনিজুয়েলা থেকে তেল কেনার সুযোগ পাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫৬, ৭ জুন ২০২২
স্পেন ও ইতালির কোম্পানি ভেনিজুয়েলা থেকে তেল কেনার সুযোগ পাচ্ছে
ইতালির এনি কোম্পানির সদর দফতর। ছবি: সংগৃহীত

রাশিয়ার তেলের ওপর নির্ভরশীলতা কমানোর জন্য ভেনিজুয়েলা থেকে স্পেন এবং ইতালির কোম্পানিকে তেল কেনার সুযোগ দিচ্ছে আমেরিকা।

গতকাল রোববার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্পেনের রেপসল এসএ এবং  ইতালির এনি এসপিএ কোম্পানিকে ভেনিজুয়েলা থেকে ইউরোপে তেল আমদানির সুযোগ দিচ্ছে মার্কিন সরকার। এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দফতর এসব কোম্পানিকে ছাড় দেওয়ার বিষয়ে এরই মধ্যে একটি বিবৃতি প্রকাশ করেছে।

২০২০ সালের মাঝামাঝি সময়ে মার্কিন চাপের মুখে এ দুই কোম্পানি ভেনিজুয়েলা থেকে তেল আমদানি বন্ধ করে দেয়। কিন্তু বাইডেন প্রশাসনের ছাড়ের সুযোগ নিয়ে তারা আবার ভেনিজুয়েলার তেল ইউরোপে আনার ব্যবস্থা করছে।

Advertisement

মার্কিন পররাষ্ট্র দফতরর কোম্পানি দুটিকে গত মাসে তেল আমদানির সুযোগ দেওয়ার বিষয়ে গোপনে চিঠি দিয়েছে। ইউরোপের দেশগুলোতে ভেনিজুয়েলা তেল রপ্তানির সুযোগ পুনর্বহালকে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের বিজয় হিসেবে বিবেচনা করা হবে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংঘাতে প্রেক্ষাপটে সৃষ্ট তেল সংকটের কারণে আমেরিকা এই ছাড় দিতে বাধ্য হচ্ছে।

সূত্র: পার্সটুডে

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!