মন্ত্রণালয় জানায়, ঐ এলাকায় অভিযান চলাকালে প্রায় ৫০ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। এতে আহত সেনা সদস্যদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
বিবৃতিতে বলা হয়, সামরিক বাহিনীর সদস্যরা জাতীয় ও আন্তর্জাতিক স্থল ও বিমানবাহিনীর সহযোগিতায় সেখানে ঝটিকা অভিযান চালিয়ে ‘শত্রুদের হত্যা’ করে।
.png)
মন্ত্রণালয় আরো জানায়, সন্ত্রাসীদের এ হামলায় নাইজারের সেনাবাহিনীর পাঁচটি গাড়ি ও একটি লরি ক্ষতিগ্রস্ত হয়। ঐ এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
ওয়ারাউ’র অবস্থান দেশটির গোলযোগপূর্ণ তিলাবাড়ি অঞ্চলে। এলাকাটি প্রতিবেশী দেশ মালি ও বুরকিনা ফাসোসহ কথিত ‘তিন সীমান্ত’ জোনের অংশ।