জানা গেছে, তিনদিন আগে রাজস্থান থেকে কলকাতায় বেড়াতে এসেছিলেন ওই যুগল। উঠেছিলেন একবালপুরের কার্ল মার্কস সরণিতে এক বন্ধুর ফ্ল্যাটে। বুধবার রাতে বন্ধ ঘরের ভেতর থেকে পচা গন্ধ বের হওয়ায় প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে রুমের দরজা ভেঙে যুগলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
আরো পড়ুন: আফগান নাগরিকদের হত্যার দায় থেকে যেভাবে মুক্তি পেল মার্কিন ক্রুরা
.png)
প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে এর নেপথ্যে অন্য কোনো রহস্য আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, ওই যুগলের নাম দীনেশ কুমার, সঙ্গীতা। তারা রাজস্থানের বাসিন্দা। গত সোমবার থেকে তারা কার্ল মার্কস সরণির ওই ফ্ল্যাটে থাকছিলেন। যে বন্ধুর ফ্ল্যাটে তারা থাকছিলেন তার নাম রণজিৎ সাউ। অন্য কোথাও ভালো জায়গা না পাওয়ায় তারা কলকাতার ওই বন্ধুর সঙ্গে যোগাযোগ করেছিলেন। পরে ওই বন্ধুর ভাড়া ফ্ল্যাটে ওঠেন তারা। এ ঘটনার পর যুগলের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।