কুয়েতে জৈব সার চাষাবাদে ব্যবহার করার জন্য এই গোবর পাঠানো হচ্ছে। গত বুধবার ভারতের কনাকাপুরা রেলওয়ে স্টেশন থেকে গোবরের প্রথম বরাত কুয়েতের উদ্দেশে রওনা হয়েছে। শুল্ক দফতরের তত্ত্বাবধানে গোবর প্যাকেটজাত করার কাজ চলছে বলেও জানা যায়। কুয়েতের একটি বেসরকারি সংস্থায় এই গোবর রফতানি হচ্ছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তিও সম্পন্ন হয়েছে।
আরো পড়ুন: ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েল
.png)
ভারতের জৈব কৃষক প্রযোজক সমিতির কেন্দ্রীয় সভাপতি অতুল গুপ্ত বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, একটি জয়পুরভিত্তিক সংস্থা এই বিপুল পরিমাণ গোবর রফতানি করার সুযোগ পেয়েছে। জয়পুরের এই সংস্থার পরিচালক প্রশান্ত চতুর্বেদী জানিয়েছেন, সম্ভবত এই প্রথম ভারত থেকে দেশি গরুর গোবর কুয়েতের মতো কোনো দেশে পাঠানো হচ্ছে।
কুয়েতে কৃষিকাজের ক্ষেত্রে প্রধান অন্তরায় শুষ্ক জলবায়ু ও পর্যাপ্ত জলের অভাব। সে কারণে জৈব সার ব্যবহার করে চাষের দিকে মনোযোগী দেশটির কৃষি সংশ্লিষ্টরা।
সূত্র: আনন্দবাজার পত্রিকা