ব্রিটিশ সেনাবাহিনী হ্যাকিংয়ের কথা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে বিষয়টি চরম গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সমাধান করা হয়েছে। উভয় অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া গেছে বলেও জানানো হয়েছে।
আরো পড়ুন: হিমাচলে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ১৬
.png)
সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, তদন্ত শেষ হওয়ার আগে এরবেশি কোনো মন্তব্য করা উচিত হবে না।
হ্যাকিংয়ের ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর এক টুইট বার্তায় ব্রিটিশ সেনাবাহিনী লিখেছে, আমাদের ফিডে সাময়িক বিঘ্নের জন্য ক্ষমাপ্রার্থী। আমরা পূর্ণাঙ্গ তদন্ত করে এই ঘটনা থেকে শিক্ষা নেব। আমাদের অনুসরণ করার জন্য ধন্যবাদ এবং স্বাভাবিক পরিষেবা এখন আবার শুরু হবে।
সূত্র: বিবিসি