টমাস কুরিয়ান এক আইনজীবীর এক নারীর সঙ্গে চার বছরের সম্পর্ক সংক্রান্ত একটি মামলার রায় দিতে গিয়ে সম্মতিতে শারীরিক সম্পর্ককে ধর্ষণ তুল্য অপরাধ বলে মানতে রাজি হননি।
রায়ে বলা হয়, বিবাহের প্রতিশ্রুতি দিয়েও কেউ যদি যৌনতা ও সহবাসে লিপ্ত হন তাহলে তা ধর্ষণের পর্যায়ে পড়ে না।
.png)
বিচারপতি টমাস কুরিয়ান রায়ে পরিষ্কারভাবে বলেন, কোনো তরুণী যখন বিয়ের প্রতিশ্রুতি পেয়ে যৌনতায় লিপ্ত হয় তখন সে সম্মতিক্রমেই সহবাস করে। পরে নানা কারণে বিয়ে না হলেই তা ধর্ষণ বলে গণ্য করা যায় না।
বিচারপতি কুরিয়ান বলেছেন, ধর্ষণ সেটাই যেখানে একজনের অনিচ্ছা সত্ত্বেও যৌন সম্পর্ক স্থাপন করা হচ্ছে। তিনি অবশ্য একটি রিলিফ দিয়েছেন। রায়ে বলেছেন যে, যদি অসৎ উদ্দেশ্যে কেউ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নারী অথবা পুরুষকে যৌনতার দিকে ধাবিত করে সেটি ধর্ষণ বলে বিবেচিত হতে পারে। এ সূক্ষ্ম বিচারটা আইনকেই করতে হবে।