ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ব্রাজিলে বস্তিতে পুলিশি অভিযান, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪১, ২২ জুলাই ২০২২
ব্রাজিলে বস্তিতে পুলিশি অভিযান, নিহত ১৮
ছবি: সংগৃহীত

ব্রাজিলের রিও ডি জেনেরিওর বস্তি এলাকায় পুলিশি অভিযানে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। প্রশাসনের দাবি, তাদের সবাই অপরাধী চক্রের সদস্য। 

বৃহস্পতিবার আলেমাও বস্তি ঘেরাও করে চার শতাধিক পুলিশ সদস্য। তাদের সাথে ছিল চারটি হেলিকপ্টার এবং ১০টি বুলেটপ্রুফ গাড়ি।

আরো পড়ুন: রুশ ধনকুবেরের প্রমোদতরিতে মিললো অমূল্য ‘ফ্যাবার্জের ডিম’

Advertisement

সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মূলত মাদক চোরাকারবারি এবং খুনি-লুটেরাদের আটক করাই ছিল পুলিশের উদ্দেশ্য। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়েই হামলা চালায় গ্যাং মেম্বাররা। দিনভর চলে সাঁড়াশি অভিযান, ধরপাকড়। চোরাকারবারিরা সেনা ছদ্মবেশে থাকায় অনেককে শনাক্ত করতে বেগ পেতে হয় পুলিশের।

এদিকে, অপরাধী চক্রের অর্ধ-শতাধিক সদস্যকে হেফাজতে নিয়েছে পুলিশ। জবানবন্দিতে চোরাকারবারিরা জানিয়েছে, প্রতিবেশী বস্তিগুলোতে তারা হামলার পরিকল্পনা করছিলেন। অভিযানে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!