পরিবারের অমতে বিয়ে, মেয়ে-জামাইকে খুন করলো শ্বশুর
পরিবারের অমতে বিয়ে করায় মেয়ে-জামাইকে খুন করার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। ভারতের তামিলনাড়ুর তুতিকোরিন এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে খবরে জানা গেছে, পরিবারের আপত্তি সত্ত্বেও এক যুবককে বিয়ে করেন তরুণী। তা মেনে নিতে না পারায় মেয়ে ও জামাইকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। তরুণীর পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হয়, তাদের বাড়ির মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না।
এরপরই মাদুরাইয়ে পুলিশকে ওই নবদম্পতি জানান যে, তারা দুইজনেই প্রাপ্তবয়স্ক। নিজের ইচ্ছায় বিয়ে করেছেন তারা। বালাজি সারাভানন নামে পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, থানা থেকে ভিডিও কলে বাবার সঙ্গে কথা বলেন তরুণী ও তার স্বামী। ওরা পুলিশি নিরাপত্তা চাননি।
.png)
নবদম্পতিকে যাতে হেনস্থা না করা হয়, সে জন্য তরুণীর পরিবারকে বোঝান গ্রামবাসীরাও। তবে শেষ পযর্ন্ত কোনো লাভ হয়নি। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, কলেজে পড়াশোনা করেন ওই তরুণী। তিনি যাকে বিয়ে করেছেন, সেই যুবক স্কুলের পর আর পড়াশোনা করেননি। আর এ নিয়েই আপত্তি তোলে তরুণীর পরিবার। এরইমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।