নিখোঁজ পাকিস্তানের সামরিক হেলিকপ্টার শনাক্ত
ছয়জন সেনা কর্মকর্তা নিয়ে নিখোঁজ পাকিস্তানের সামরিক হেলিকপ্টারকে শনাক্ত করা হয়েছে। দেশটির বেলুচিস্তানের শাশিপুন্নু মাজারের কাছে মোসাগুথে এলাকায় হেলিকপ্টারটি সন্ধান মিলেছে।
মঙ্গলবার দেশটির ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পারভেজ খান উমরানি এ তথ্য নিশ্চিত করেছেন।
জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সামরিক হেলিকপ্টারটি কুয়েটা থেকে করাচির দিকে যাওয়ার সময় বিশেষ ব্যক্তিদের নিয়ে গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় নিখোঁজ হয়।
.png)
পাকিস্তানের দ্যা ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন (আইএসপিআর) জানায়, হেলিকপ্টারটি বেলুচিস্তানের লাসবেলায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছিল। কিন্তু পরে হেলিকপ্টারটি এয়ার ট্রাফিক কন্ট্রোল হারিয়ে ফেলে।
পাকিস্তানের কোয়েটার কর্পোরাল কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সারফরাজ আলী বন্যায় ত্রাণ বিতরণের কার্যক্রম পরিচালনা করছিলেন। নিখোঁজ ছয়জনের মধ্যে তিনি একজন।
লাসবেলার সিনিয়র এসপি বলেন, আনুমানিক সাড়ে ১২ টার দিকে পুলিশ মোসাগোথের পাহাড়ের চূড়া থেকে হেলিকপ্টারটি উদ্ধার করে যা সাকরানের আব্বাস পুলিশ পোস্ট থেকে সাত থেকে আট কিলোমিটার দূরে রয়েছে।
তিনি আরো বলেন, হেলিকপ্টারটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। পুলিশ সেখানে উদ্ধার তৎপরতা চলমান রেখেছে।