গাজায় সাতদিন হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল
ফিলিস্তিনের গাজা উপত্যকায় তথাকথিত সশ্রস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সাতদিন হামলা পরিচালনা করতে প্রস্তুত রয়েছে দখলদার ইসরায়েল বাহিনী।
ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র র্যান কোচেব বরাত দিয়ে ভুখণ্ডটির সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম বলছে, যুদ্ধবিরতির জন্য কোনো আলোচনা হবে না এবং গাজায় এক সপ্তাহ অভিযান পরিচালনা করা হবে।
.png)
ইসরায়েল সেনাবাহিনী জানায়, গাজা উপত্যকায় ৪০টি বেশি লক্ষ্য করা স্থানে ৩০টি অভিযান চালানো হয়েছে। এতে ৫৫টি ক্ষেপণাস্ত্র ও কামান ছোড়া হয়েছে।
বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্যানুযায়ী, এসব হামলার মধ্যে একটি বিমান হামলায় ১৫ জনেরও বেশি ফিলিস্তিনের মানুষ নিহত হন। নিহতদের মধ্যে ইসলামপন্থী একটি সশস্ত্র সংগঠনের একজন কমান্ডার ও পাঁচ বছর বয়সী এক শিশু ছিল। বিমান হামলায় কমপক্ষে আহত হন ৫৫ জন।
অপর একটি হামলায় এক ফিলিস্তিনির বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে। বাড়িটির মালিক ৬৫ বছরের নাদিয়া সামাল্লাক আল-জাজিরাকে বলেন, আমার পরিবারের ১০ জন সকালের নাস্তা করছিলাম। তখন প্রতিবেশীরা দৌড়ে আমাদের বাড়িতে আসেন এবং বাড়ি থেকে আমাদের দ্রুত সরতে বলেন।
তিনি আরো বলেন, হামলার সময় আমরা সবাই বাড়ির বাইরে ছিলাম। তবে হামলায় আমাদের বাড়িতে থাকা সব ফসল নষ্ট হয়েছে। আমি ও আমার তিনজন সন্তানকে হাসপাতালে যেতে হয়েছে।
সূত্র- আল জাজিরা।