ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনের ওয়েবসাইট হ্যাক করে পেলোসিকে ধন্যবাদ জ্ঞাপন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৩, ১০ আগস্ট ২০২২
চীনের ওয়েবসাইট হ্যাক করে পেলোসিকে ধন্যবাদ জ্ঞাপন
ছবি: সংগৃহীত

চীনের পেট্রোল জেনারেটর ফ্যাক্টরির ওয়েবসাইট হ্যাক করেছে অজ্ঞাতনামা আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ। আর সেই সাইটের পর্দায় তাইওয়ান সফর করায় মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসিকে ধন্যবাদ জানানোর বিষয়টি তুলে ধরা হয়েছে।

অজ্ঞাত আলেজ ওপি ওমির প্রতিনিধির বরাতে তাইওয়ান নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গত সোমবার চীনের জেজিয়াং প্রদেশের দ্যা সিটি হার্ভেস্ট পেট্রোল ফ্যাক্টরির ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল। সেখানে একটি পেজ আপলোড করা হয়। পেজটিতে ‘তাইওয়ান নামবাহ ওয়ান’ লেখার পাশাপাশি তাইওয়ানের পতাকা, প্রতীক উল্লেখ করে ন্যান্সি পেলোসিকে সফরের জন্য কৃতজ্ঞতা জানানো হয়।

হ্যাক করার পর এসব বিষয় প্রকাশের পর ওয়েবসাইটটি বন্ধ করা হয়। তবে অজ্ঞাত কেউ সেটি সংরক্ষণ করে ফেলেন।

Advertisement

প্রথম ছবিতে একটি অজ্ঞাতনামা লোগো দেখা যায়, যেখানে ‘তাইওয়ান নামবাহ ওয়ান’ মিমি ছিল। এটি ২০১৫ সালে ভিডিও গেম স্ট্রিমার অ্যাংরি বাগ গেমের (H1Z1) একটি ম্যাচের সময় চাইনিজ স্টিমারের (Em0) বিরোধিতা করার জন্য উচ্চারিত একটি উদ্ধৃতি ছিল।

এ স্লোগানের নিচে তাইওয়ানের জাতীয় সংগীত সমেত দেশটির পতাকা ছিল। এরপরই লেখা ছিল ‘তাইওয়ান সফরের জন্য ন্যান্সি পেলোসিকে ধন্যবাদ জানাই’।

পরে হ্যাকার গ্রুপটি মালয়েশিয়ার র‌্যাপার গায়ক নামওয়ির ম্যানডপ গানের ভিডিও সংযুক্ত করেছিল। তাইওয়ানের জাতীয় সংগীতসহ তাইওয়ান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান গায়ক কিমবারলে চেনের একটি ভিডিও প্রকাশ করা হয়। 

একটি ফুটেজে দেখা যায়, ১০১টি চিহ্নে পেলোসির পববর্তী সফরের আমন্ত্রণ জানানো হচ্ছে। ইংরেজিতে লোখ ছিল ‘ স্পিকার পেলোসি, তাইওয়ানে আপনাকে স্বাগতম, আপনাকে ধন্যবাদ এবং তাইওয়ান যুক্তরাষ্ট্র হৃদয়ে ধারণ করে।’

ধারণা করা হচ্ছে, তাইওয়ানের বিভিন্ন পর্যবেক্ষক ওয়েবসাইটে চীনের কমিউনিস্ট পার্টির সাইবার হামলার প্রতিশোধ হিসেবে চীনের ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে। 

গত ৮ আগস্ট তাইওয়ানের রেল প্রশাসনের স্টেশন ও সেভেন স্টোরসের ডিজিটাল সাইনবোর্ডে পেলোসির সফরকে হাস্যরস করেছে বলে চাইনিজ হ্যাকারদের সন্দেহ করা হচ্ছিল। 

এক চীন নীতি ব্যাপারে এক হ্যাকার লিখেন, ‘ আসলে এখানে একটি চীন। কিন্তু আসল চীন হচ্ছে তাইওয়ান।’ তারা বলছে, বেইজিং শাসন খুব শিগগিরই অবসান হতে যাচ্ছে। 

এদিকে নারীর ক্ষমতায়নকে চীন ভয় পায়- এ বিষয়টি প্রমাণ করার দাবি জানিয়ে বেইজিংকে ধন্যবাদ জানায় হ্যাকাররা।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!