ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনের কয়েক শহরে বিধিনিষেধ জারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১৯, ১১ আগস্ট ২০২২
চীনের কয়েক শহরে বিধিনিষেধ জারি
ছবি: সংগৃহীত

চীনের পূর্ব থেকে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহরে লকডাউন ও বিধিনিষেধ জারি করেছে দেশটির সরকার‌। ঐ শহরগুলোতে নতুন করে সংক্রমণ বাড়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় রফতানি ও উত্পাদন কেন্দ্র ‘ইউ’ শহরের-এর কর্তৃপক্ষ জানায়, আগামী তিনদিনের জন্য ‘নীরব ব্যবস্থাপনা’য় প্রবেশ করছে তারা। শহরটিতে প্রায় ১৯ লাখ মানুষের বসবাস। বিধিনিষেধের আওতায় ঐ শহরের বেশিরভাগ বাসিন্দা নির্দিষ্ট এলাকা ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না। অনেককে বাড়ি ছাড়তেও নিষেধ করা হয়েছে। তবে কোভিড টেস্ট, প্রয়োজনীয় জিনিসপত্র কেনা ও হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য তাদের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

চীনের উত্তরাঞ্চলীয় জিনজিয়াংম আকসু অঞ্চলের তিন শহরে বৃহস্পতিবার থেকে বিধিনিষেধ জারি করা হয়েছে। শুধু কাজের উদ্দেশে লোকেরা বাড়ি থেকে বের হতে পারবে। এছাড়া সবাইকে ঘরেই থাকতে হবে। তবে কতদিন এ বিধিনিষেধ থাকবে তা এখনো নিশ্চিত করে বলেনি কতৃপক্ষ।

Advertisement

এদিকে গত বুধবার থেকে জিনজিয়াংয়ের রাজধানী উরুমকির গুরুত্বপূর্ণ জেলাগুলোতে পাঁচদিনের লকডাউন জারি করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে। এরপর থেকেই সংক্রমণ কমিয়ে আনতে কঠোর অবস্থান নেয় চীন। জিরো কোভিড নীতির আওতায় গণহারে টেস্টিং, ট্রেসিং, লকডাউন জারি করা হয়। মূলত লোকজনের অপ্রয়োজনীয় চলাচল হ্রাস করতেই বিভিন্ন শহরে বিধিনিষেধ জারি রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: করোনা চীন
লিংক সফলভাবে কপি হয়েছে!