তালিবান প্রশাসনের মুখপাত্র বিলাল কারিমি বলেন, খুব দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে, সম্মানিত আলেম (শেখ রহিমুল্লাহ হাক্কানি) শত্রুদের কাপুরুষোচিত হামলায় শহিদ হয়েছেন। কাবুলের একটি প্রার্থনা অনুষ্ঠানে হামলার শিকার হন তিনি।
আইএসআইএল (আইএসআইএস) সশস্ত্র গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে।
.png)
এদিকে, রয়টার্সের খবরে বলা হয়েছে, হামলাকারী ব্যক্তি আগেই পা হারান। প্লাস্টিকের কৃত্রিম পায়ে তিনি বোমা লুকিয়ে রেখেছিলেন।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ তালিবান কর্মকর্তা বলেন, এ ব্যক্তিটি কে ছিল তা জানার চেষ্টা করা হচ্ছে। কে তাকে শেখ রহিমুল্লাহ হাক্কানির ব্যক্তিগত অফিসে ঢোকার সুযোগ করে দিয়েছে তাও বের করা হচ্ছে। এটা আফগানিস্তানের ইসলামিক এমিরেটের জন্য বড় ক্ষতি।
তালিবানের শীর্ষ নেতা হাক্কানি ওপর আগেও হামলা হয়েছে। ২০২০ সালে পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর পেশোয়ারে হাক্কানিকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছিল আইএস। ঐ হামলায় সাতজন নিহত হলেও প্রাণে বেঁচে যান হাক্কানি।