ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ট্রাম্পের বাড়িতে আরো তল্লাশি করতে চায় বিচার বিভাগ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫০, ১২ আগস্ট ২০২২
ট্রাম্পের বাড়িতে আরো তল্লাশি করতে চায় বিচার বিভাগ
ডোনাল্ড ট্রাম্প- ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে তল্লাশির পরোয়ানা অব্যাহত রাখার জন্য ফ্লোরিডার আদালতকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।– খবর বিবিসির।

অ্যাটর্নি জেনারেল মেরিক গ্যারল্যান্ড নিজে ট্রাম্পের বাড়িতে তল্লাশির পরোয়ানা অনুমোদনের বিষয়টি প্রকাশ করেছেন, যা গত সোমবার ট্রাম্পের মার এ লাগো বাড়িতে অভিযান পরিচালনা করে এফবিআই।

তবে বিচার বিভাগ এখনো ট্রাম্পের বাড়িতে তল্লাশির কারণ প্রকাশ করেনি।

Advertisement

এদিকে, শুক্রবারের মধ্যে পরোয়ানা জারির বিষয়ে আপত্তি জানাতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। নতুবা তিনি নিজেই পরোয়ানার বিষয়ে বিস্তারিত জানাবেন।

হোয়াইট হাউস থেকে বিভিন্ন ধরনের রেকর্ড ও সংবেদনশীল সরানোর অভিযোগের তদন্তের জন্য ট্রাম্পের বাড়িতে গত সোমবার এফবিআই অভিযান চালায় বলে মনে করা হচ্ছে।

অজ্ঞাত সূত্রের বরাতে ওয়াশিংটন পোস্ট জানায়, পরমাণু অস্ত্র সম্পর্কিত নথি খুঁজতে মার এ লাগোতে অভিযান চালায় এফবিআইয়ের এজেন্টরা।

তবে পরমাণুর নথির বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের নাকি অন্য কোনো দেশের তা সম্পর্কে তথ্য দেয়নি ঐ সূত্র।

গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথে জানান, যেহেতু আমার আইনজীবীরা পুরোপুরিভাবে সহযোগিতা করছিলেন এবং আমাদের কাছে কিছু থাকলে চাইলেই সরকার তা পেত। তবুও বাড়িতে অভিযান চালানো হচ্ছে।

ট্রাম্প আরো অভিযোগ করেন, ফেডারেল এজেন্টরা সাবেক ফ্রাস্ট লেডি মেলেনিয়া ট্রাম্পের ক্লোসেট ও ব্যক্তিগত বিষয় নাড়াচাড়া করেছিলেন। 

এখন পর্যন্ত নিয়ম অনযায়ী তদন্তকালে নীরব রয়েছে বিচার বিভাগ। কিন্তু গারল্যান্ড একটি আদালতকে ট্রাম্পের বাড়িতে তল্লাশির ব্যাপারে জনগণকে জানানোর জন্য এক নথি তৈরি আহ্বান করেছেন। 

তিনি বলেন, তল্লাশির বিষয়টি প্রকাশ্যে আনার সিদ্ধান্তটির সমর্থনও করেছেন ডোনাল্ড ট্রাম্প।

গত বৃহস্পতিবার ফেডারেল আদালতে জমাদানকারী বিচার বিভাগের আইনজীবী বলেন, চলমান পরিস্থিতিতে ট্রাম্পের বাড়ি অনুসন্ধানের পারোয়ানার বিষয়টি নিয়ে সবার আগ্রহ রয়েছে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বাড়িতে তল্লাশি চালানোর ঘটনাটি ঘটলো।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গ্যারল্যান্ড ট্রাম্পের বাড়িতে এফবিআই এজেন্ট ও বিচার বিভাগের কর্মকর্তাদের তল্লাশি চালানোর পক্ষে কথা বলেছেন।

তিনি বলেন, আমাদের ঐক্যে আঘাত আসলে আমি চুপ হয়ে বসে থাকবো না।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!