যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক সংস্থা মডার্না সম্প্রতি তাদের টিকা আরো উন্নত করেছে। সংস্থাটি জানায়, এ বছরই নতুন এ টিকার ১ কোটি ৩০ লাখ ডোজ উৎপাদন করবে। ২ কোটি ৬০ লাখ মানুষের বুস্টার ডোজ প্রয়োজন।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, করোনা প্রতিরোধে বুস্টার ডোজের মতো এটিকেও জরুরি মনে করা প্রয়োজন।
.png)
২০১৯ সালের শেষের দিকে চীনের উহান থেকে ছড়ানো করোনাভাইরাসের প্রথম ধরনের সঙ্গে লড়াই করতে আবিষ্কার করা টিকার ট্রায়াল হয়েছিল। কিন্তু করোনার ধরন বদলালে কিছু প্রতিরোধ ক্ষমতাকে ফাঁকি দিতে শুরু করে। এতে টিকার কার্যকারিতা তুলনামূলক কম হয়। এতে ডাবল ডোজের পাশাপাশি বুস্টার ডোজ চালু হয়। আবিষ্কার করা টিকাগুলো গুরুতরভাবে অসুস্থ বা মারা যাওয়ার বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা প্রদান করছে। তবে সংস্থাগুলো ভাইরাসটি মোকাবিলায় আরো গবেষণা চালিয়ে যাচ্ছে।