ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকো উইডোডু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি ব্লমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, জি-২০ সম্মেলনে শি জিনপিং অংশ নেবেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও সম্মেলনটিতে অংশ নেবেন।
.png)
বর্তমান বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতিতে জি-২০ সম্মেলনে শি জিনপিং ও পুতিনের অংশগ্রহণের খবর প্রথমবার নিশ্চিত করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।
ইউক্রেনে অভিযানের পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয় পশ্চিমাদেশগুলো ও জি-২০-এর সদস্য দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া। তবে জি-২০ এর সদস্যদের মধ্যে চীন ইউক্রেনে রাশিয়ার অভিযান নিয়ে নিন্দা করেনি। এমনকি অনেকবার আহ্বানের পর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেননি শি জিনপিং। বরং রাশিয়া ও চীনের মধ্যে সীমাহীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঘোষণা দেওয়া হয় তখন। ইউক্রেনে রাশিয়ার অভিযান নিয়ে ঘটা অনেক কিছুর মধ্যে আগামী নভেম্বরে প্রথমবার পুতিন, শি জিনপিং ও জো বাইডেন একটি বৈশ্বিক সম্মেলনে যোগ দিচ্ছেন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দীর্ঘদিনের উপদেষ্টাও পুতিন ও শি জিনপিংয়ের জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইন্দোনেশিয়ার ন্যাশনাল রেজিলিয়েন্স ইনস্টিটিউটের প্রধান আন্দি উইন্দাজান্ত রয়টার্সকে বলেন, জকো আমাকে বলেছেন যে, শি জিনপিং ও পুতিন দুজনই বালিতে জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন।
এদিকে, ক্রেমলিন একটি বিবৃতিতে বলছে, পুতিন ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের মধ্যে বৃহস্পতিবার ফোনালাপ হয়েছে। পুতিন জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন। তবে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেননি।
অন্যদিকে, শি জিনপিং বালিতে জি-২০ সস্মেলনে যোগ দেবেন কিনা তা জানতে রয়টার্স কোনো প্রতিক্রিয়া পায়নি।
২০২০ সালে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর প্রথমবার দেশের বাইরে বালিতে সফরে যাচ্ছেন শি জিনপিং। এ সফরকে অনেক গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছে।