ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনে আকস্মিক বন্যায় প্রাণহানি ২৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০৫, ২০ আগস্ট ২০২২
চীনে আকস্মিক বন্যায় প্রাণহানি ২৩
ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহে উত্তর-পশ্চিম চীনের কিংহাই প্রদেশে আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। প্রদেশটির দাতং কাউন্টিতে হওয়া বন্যা থেকে ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন আটজন।

শনিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানায় চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএন।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, দুই হাজারেরও বেশি কর্মী এ প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছেন।

Advertisement

গত বুধবার ও বৃহস্পতিবার হওয়া ভারী বর্ষণে দাতং কাউন্টির দুটি শহরে বন্যা দেখা দেয়। এর ফলে সেখান থেকে প্রায় দুই ডজন লোককে উদ্ধার করা হয়েছে।

কাউন্টির একটি পাহাড় থেকে প্রবাহিত ঢল নেমে আসায় ঘরবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ছয়টি গ্রামের প্রায় ৬ হাজার ২৪৫ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: চীন বন্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!