ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ায় ইরানের অস্ত্র বহনকারী ড্রোন পৌঁছার দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৫৫, ৩০ আগস্ট ২০২২
রাশিয়ায় ইরানের অস্ত্র বহনকারী ড্রোন পৌঁছার দাবি যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের জন্য ইরানের ড্রোন রাশিয়ায় পৌঁছেছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। এসব ড্রোনের মধ্যে অস্ত্র পরিবহনে সক্ষম ড্রোনও রয়েছে।

মঙ্গলবার মার্কিন গণমাধ্যম সিএনএনকে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের কর্মকর্তারা জানান, ইরানের অস্ত্রবহনকারী ড্রোন রাশিয়ার হাতে এসে পৌঁছেছে। এগুলো ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, মাসের শুরুতে ইরানের বিমানঘাঁটি থেকে এসব ড্রোন বুঝে নেয় রাশিয়া। এরপর মধ্য আগস্টে কার্গো বিমানে এগুলো রাশিয়ায় নিয়ে আসা হয়। তারা আরো জানান, রাশিয়ার কর্মকর্তারা এ মাসের শেষ থেকে এগুলোর ওপর নিজেদের সেনাদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে।

Advertisement

এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, ইরানের কাছ থেকে মোহাজের-৬, শহিদ সিরিজের শহিদ-১২৯ ও শহিদ-১৯১ ড্রোন কিনেছে রাশিয়া। কেনা ড্রোনগুলো খুব সম্ভবত ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হবে। এর মধ্যে দুটি ড্রোনই উচ্চক্ষমতা সম্পন্ন অস্ত্র পরিবহন ও নজরদারি চালাতে সক্ষম।

ইরান স্বল্প, মধ্যম ও দূরপাল্লার ড্রোন তৈরি করে থাকে। সম্প্রতি ড্রোন থেকে ছুড়তে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে দেশটি। রাশিয়ার দীর্ঘদিনের মিত্র ইরান। সম্প্রতি সিরিয়া ইস্যুতে দুই দেশের ঘনিষ্ঠতা বেড়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!