ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কারা পাবেন এ বছর ওমরাহর অনুমতি, জানাল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০২, ৬ সেপ্টেম্বর ২০২২
কারা পাবেন এ বছর ওমরাহর অনুমতি, জানাল সৌদি
ছবি: সংগৃহীত

চলতি বছর ৭ ধরনের ভিসাধারী বিদেশিদের ওমরাহ পালনের অনুমতি দেবে সৌদি আরব।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দেশটির একাধিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমকে বলেছেন—ফ্যামিলি ভিজিট ভিসা, পার্সোনাল ভিজিট ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, অন অ্যারাইভাল অ্যাট সৌদি এয়ারপোর্ট ভিসা, শেনজেন ভিসা, ইউএস এবং ইউকে ভিসা এবং ওমরাহ ভিসা- এই ৭ ধরনের ভিসাধারী বিদেশী যাত্রীরা চলতি বছর ওমরাহ পালনের উদ্দেশে প্রবেশ করতে পারবেন সৌদি আরবে।

Advertisement

কর্মকর্তারা আরও জানান, https://maqam.gds.haj.gov.sa লিংকের মাধ্যমে সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফরম মাকাম থেকে সহজেই যে কোনো একটি ভিসা প্যাকেজ বেছে নিতে পারবেন বিদেশি যাত্রীরা।

এছাড়া সরকারের আরেকটি অনলাইন প্ল্যাটফরম ইউনিফায়েড ন্যাশনাল ভিসা প্ল্যাটফরমে আবেদন করলেও ভিসা পাবেন ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশিরা। এক্ষেত্রে তাদের সহায়তা করবে https://visa.mofa.gov.sa/ - এই লিংকটি।

আরো পড়ুন>> নেতার দিকে তাকিয়ে হাসি-বিদ্রুপ, গ্রেফতার ৪!

করোনা মহামারির কারণে ২০২০ সালে বিদেশিদের জন্য সীমান্ত বন্ধ করেছিল সৌদি। হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশী যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এমনকি সৌদি নাগরিকদেরও হজ ও ওমরাহ পালনে নিরুৎসাহিত করে সরকার। খুব অল্প সংখ্যক সৌদি নাগরিক সরকারের বিশেষ অনুমতিতে সেবার হজ পালন করতে পেরেছিলেন।

পরের বছর ২০২১ সালে নিজ দেশের নাগরিকদের হজ ও ওমরাহ পালনের অনুমতি দেয় সৌদি সরকার। তবে এক্ষেত্রে শর্ত দেওয়া হয়, যারা সরকারের অনুমোদিত যেকোনো করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন, কেবল তারাই হজ ও ওমরাহ করতে পারবেন।

এ বছর হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশি যাত্রীদের জন্য সীমান্ত খোলার ঘোষণা দেয় সৌদি। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়, যেসব বিদেশি যাত্রী করোনা টিকার ডোজ সম্পূর্ণ করেছেন—কেবল তাদেরকেই স্বাগত জানাবে সৌদি আরব।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!