ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অঙ্গদান করে ৫ ব্যক্তির প্রাণ বাঁচালেন সৌদি তরুণী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০১, ৩০ আগস্ট ২০২২
অঙ্গদান করে ৫ ব্যক্তির প্রাণ বাঁচালেন সৌদি তরুণী
ছবি: প্রতীকী

সৌদির আরবের ২০ বছর বয়সী এক তরুণী মৃত্যুর পর তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো দান করে যান। তার ওই সব অঙ্গগুলো পাঁচ জনের শরীরে প্রতিস্থাপন করা হয়। ফলে নতুন করে জীবন ফিরে পান তারা।

মানবদেহের অঙ্গ প্রতিস্থাপনকারী সৌদি প্রতিষ্ঠান স্কট জানায়, ওই পাঁচ রোগীর শরীরের বিভিন্ন অঙ্গে সমস্যা দেখা দেয়, যেগুলো অপসারণ করে তরুণীর দান করে যাওয়া অঙ্গগুলো প্রতিস্থাপন করে তাদের সুস্থ করা হয়।

দান করা অঙ্গগুলোর মধ্যে যেসব অঙ্গ ব্যবহার করে ওই পাঁচ রোগীকে সুস্থ করা হয়েছে সেগুলো মধ্যে রয়েছে- হার্ট, কিডনি, ফুসফুস এবং যকৃত।

Advertisement

চিকিৎসাবিজ্ঞানে এমন সফলতায় উচ্ছ্বাসিত দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ওই তরুণীর দান করা অঙ্গগুলো আল কুয়ানফুদা জেনারেল হাসপাতালে রাখা হয়েছিল। সেখান থেকে রিয়াদের ফয়সাল স্পেশালাইজড হাসপাতালে পাঠানো হয়।

আরো পড়ুন>> ভারতে নারীদের জন্য সবচেয়ে অনিরাপদ শহর দিল্লি

সম্প্রতি সৌদি আরবের বাদশা সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মৃত ব্যক্তির অঙ্গ দান করার ব্যাপারে তাদের নাগরিকদের উদ্বুদ্ধ করেন। এরই ধারাবাহিকতায় অনেক ব্যক্তি মৃত্যুর পর তাদের অঙ্গ দান করতে রাজি হচ্ছেন।

সূত্র: সৌদি গেজেট

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!