ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ঘূর্ণিঝড় ‘হিন্নাম্নর’র তাণ্ডবে দক্ষিণ কোরিয়ায় সাতজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২২, ৭ সেপ্টেম্বর ২০২২
ঘূর্ণিঝড় ‘হিন্নাম্নর’র তাণ্ডবে দক্ষিণ কোরিয়ায় সাতজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার একটি আবাসিক ভবনের নিচে থাকা কার পার্কিংয়ে পানিতে ডুবে সাতজনের মৃত্যু হয়েছে। টাইফুন ‘হিন্নাম্নর’র প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের এ পানি পার্কিংয়ে ঢুকে পড়ে।

মঙ্গলবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর পোহাংয়ের এ ঘটনা ঘটেছে।

সোমবার দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূল ও মঙ্গলবার দেশটির দক্ষিণ উপকূলে আছড়ে পড়েছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ‘হিন্নাম্নর’। ঘুর্ণিঝড়ের প্রভাবে দেশটির অধিকাংশ অঞ্চলে প্রবল ঝড়ো হাওয়া, বৃষ্টি ও উপকূলবর্তী শহরগুলোতে জলোচ্ছ্বাস শুরু হয়েছে।

Advertisement

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইওনহাপ নিউজের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রতিকূল আবহাওয়া ও জলোচ্ছ্বাসের পূর্বাভাসের জেরে ঐ আবাসিক ভবনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে ভবনের বাসিন্দাদের ভূগর্ভস্থ কার পার্কিং থেকে নিজেদের গাড়ি সরিয়ে নিতে বলেছিলেন।

ভবনটিতে বসবাসকারী অন্যান্য লোকজন সকাল থেকে দুপুরের মধ্যে গাড়ি সরিয়ে নিলেও ৯ জন এ সময়ের মধ্যে গাড়ি সরিয়ে নিতে ব্যর্থ হন। সন্ধ্যার পর ঝড়ের গতি বাড়তে থাকলে তারা সেই ভূগর্ভস্থ গ্যারেজের নিচে নিজেদের গাড়ি বের করে আনতে ঢোকেন। গ্যারেজে পৌঁছা মাত্র জলোচ্ছ্বাসের পানি গ্রাস করে করে তাদের।

উদ্ধারকারী দলের সদস্যদের বরাত দিয়ে ইওনহাপ নিউজ জানায়, ৯ জনের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। জলোচ্ছ্বাস থেকে বাঁচতে গ্যারেজের সিলিংয়ের পাইপে প্রায় ১২ ঘণ্টা ঝুলে ছিলেন তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ঘূর্ণিঝড়
লিংক সফলভাবে কপি হয়েছে!