ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফেসবুক লাইভে ৪ জনকে গুলি করে হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০১, ৮ সেপ্টেম্বর ২০২২
ফেসবুক লাইভে ৪ জনকে গুলি করে হত্যা!
এজেকিয়েল কেলি - ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে ফেসবুক লাইভে গিয়ে গাড়ি চালিয়ে গুলি করে চার জনকে হত্যা করেছে এক যুবক। কয়েক ঘণ্টা ধরে এমনভাবে হামলা চালান ১৯ বছর বয়সী এই বন্দুকধারী। পরবর্তীতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, টেনিসি অঙ্গরাজ্যের মেমফিসে বন্দুক হামলার ঘটনায় ১৯ বছর বয়সী এজেকিয়েল কেলিকে কাস্টডিতে নেয়া হয়েছে।

পুলিশ ডিরেক্টর সেরিলিন ডেভিস বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেন, মেমফিসজুড়ে সাতটি স্থানে হামলা চালায় কেলি। এ ঘটনায় চার জন নিহত এবং তিন জন আহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে শুরু হওয়া ওই হামলা চলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত।

Advertisement

আরো পড়ুন>> মৃত ছেলেকে জীবিত করতে ১০০ কেজি লবণের নিচে রেখে দিলো পরিবার!

তিনি বলেন, কমপক্ষে আটটি স্থানে অপরাধ সংঘটন হয়েছে। সাতটি স্থানে গুলির ঘটনা এবং একটি স্থানে গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, হামলার ঘটনা ফেসবুকে লাইভ করেন কেলি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!