ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে চীন-ভারতকে নিয়ে রাশিয়ার সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫১, ১ সেপ্টেম্বর ২০২২
যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে চীন-ভারতকে নিয়ে রাশিয়ার সামরিক মহড়া
নরেন্দ্র মোদি, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং - ফাইল ছবি

চীন ও ভারতের সেনাদের সঙ্গে নিয়ে সপ্তাহব্যাপী বিশাল সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। এই মহড়ার নাম দেওয়া ভস্তোক।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রুশ, চীনা ও ভারতীয় সেনারা এমন সময় মহড়া করছে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া ও চীনের চরম উত্তেজনা বিরাজ করছে। তাছাড়া বৃহৎ এই মহড়ার অন্যতম লক্ষ্য—ইউক্রেনে যুদ্ধে থাকা সত্ত্বেও রাশিয়ার যথেষ্ট সামরিক শক্তি আছে সেটা দেখানো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভস্তোক নামে এই মহড়া চলবে। রাশিয়ার সুদূর পূর্ব এবং জাপান সাগরে এই মহড়ায় সাতটি ফায়ারিং রেঞ্জে ৫০ হাজারের বেশি সেনা যুক্ত রয়েছে। এছাড়া আছে ১৪০টি যুদ্ধবিমান এবং ৬০টি যুদ্ধজাহাজসহ ৫ হাজার সমরাস্ত্র ইউনিট।

Advertisement

আরো পড়ুন>> ভয়ঙ্কর রূপ নিচ্ছে ধেয়ে আসা শক্তিশালী সুপার টাইফুন

রুশ সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ ব্যক্তিগতভাবে এই মহড়া তদারক করছেন। মহড়ায় চীন, রাশিয়া ও ভারত ছাড়াও লাওস, মঙ্গোলিয়া, নিকারাগুয়া এবং সিরিয়ার সেনারা যুক্ত আছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!