ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইতালিতে যাওয়ার সময় ভূমধ্যসাগরে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১৫, ১২ সেপ্টেম্বর ২০২২
ইতালিতে যাওয়ার সময় ভূমধ্যসাগরে ১১ জনের মৃত্যু
ফাইল ফটো

ইতালিতে যাওয়ার সময় তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরো ১২ জন।

সোমবারবিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ৬ সেপ্টেম্বর ৩৭ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকাটি ডুবে যায়। এরপর গত শনিবার পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। সোমবার পর্যন্ত আরো ছয়জনের মরদেহ উদ্ধার হয়। ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

Advertisement

এর আগে, গত এপ্রিলে তিউনিসিয়া উপকূলে চারটি নৌকা ডুবে ১২ জন নিহত হয়।

উল্লেখ্য, জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, চলতি বছর এখন পর্যন্ত প্রায় এক হাজার ৩৩ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু বা নিখোঁজ হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!