ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গুয়েতেমালায় কনসার্টে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু

আর্ন্তজাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৩, ১৬ সেপ্টেম্বর ২০২২
গুয়েতেমালায় কনসার্টে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু
লাশের পাশে দাঁড়িয়ে উদ্ধারকর্মীরা ও পুলিশ। ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ গুয়েতেমালায় স্বাধীনতা দিবসের কনসার্টে পদদলিত হয়েছে ৯ জন নিহত মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

গুয়েতেমালার দক্ষিণ দিকের অঞ্চল কুয়েতজালতেননানগোতে এ ঘটনা ঘটে। এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উদ্ধারকারীরা টুইটে জানিয়েছে, গুয়েতেমালা রেডক্রস এবং স্বেচ্ছাসেবক উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে ৯টি মরদেহ ও ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে।

Advertisement

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, একটি কনসার্ট শেষে কয়েক হাজার মানুষ একসঙ্গে বের হওয়ার চেষ্টা করে। ধাক্কাধাক্কি ও হুড়োহুড়িতে নিচে পরে গিয়ে অনেক মানুষ পদদলিত হন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!