ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জর্ডানে ভবন ধসের উদ্ধার অভিযান সমাপ্ত, ১৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০২২
জর্ডানে ভবন ধসের উদ্ধার অভিযান সমাপ্ত, ১৪ জনের প্রাণহানি
জর্ডানের রাজধানীতে ধসে পড়া ভবন- ছবি: আরব নিউজ

জর্ডানের রাজধানীতে ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ থেকে সর্বশেষ মরদেহটি উদ্ধারের মাধ্যমে চারদিনের অভিযান সমাপ্ত হয়েছে। শনিবার সমাপ্ত অভিযানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। খবর আরব নিউজের।

দেশটির জননিরাপত্তা বিভাগের মুখপাত্র আমের আল-সারতাউই গণমাধ্যমে জানান, শনিবার উদ্ধারকারী দলগুলো সর্বশেষ নিখোঁজ ব্যক্তির মরদেহটি খুঁজে পেতে সক্ষম হয়েছে। 

মঙ্গলবার আম্মানের প্রাচীনতম বসতি এলাকা জাবাল আল-ওয়েবদেহে একটি চারতলা আবাসিক ভবন ভেঙে পড়লে উদ্ধার অভিযান শুরু করা হয়। চিকিৎসা সূত্র বলেছে, উদ্ধারকৃত সর্বশেষ মরদেহটি একজন নারীর। 

Advertisement

এর আগে, বৃহস্পতিবার উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপ থেকে একটি চার মাস বয়সী মেয়ে শিশুকে উদ্ধার করে। তার গায়ে সামান্য আঘাতের চিহ্ন পাওয়া যায়।

রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, জর্ডানের পাবলিক প্রসিকিউটর তদন্তের অংশ হিসেবে বিল্ডিং ম্যানেজার ও সংস্কার কাজের সঙ্গে জড়িত আরো দুজন ব্যক্তিসহ তিনজনকে গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে।

দুর্ঘটনাস্থলটি রাজধানীর মধ্য জাবাল আল-ওয়েবদেহ এলাকায় অবস্থিত। এলাকাটি অত্যন্ত প্রাণবন্ত একটি সাংস্কৃতিক জীবনঘন বসতি এবং বিপুল সংখ্যক প্রবাসীর আবাসস্থল হিসেবে পরিচিত।

ডেইলি-বাংলাদেশ/কেবি/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!