ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কম্বোডিয়ায় নৌকাডুবিতে ২৩ চীনা নাগরিক নিখোঁজ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৫৮, ২৩ সেপ্টেম্বর ২০২২
কম্বোডিয়ায় নৌকাডুবিতে ২৩ চীনা নাগরিক নিখোঁজ 
ফাইল ফটো

কম্বোডিয়ার উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২৩ চীনা নাগরিক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার দেশটির সিহানুকভিলের কাছে নৌকাডুবির এ ঘটনা ঘটে।

রয়টার্সের  এক প্রতিবেদনে বলা হয়, ৪১ জন চীনা নাগরিককে বহকারী নৌকাটি বৃহস্পতিবার সিহানুকভিলের কাছে ডুবে যায়। পরে নৌকা থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছেন ২৩ জন।

এর আগে, গত ১১ সেপ্টেম্বর চীনের গুয়াংডং প্রদেশের একটি বন্দর থেকে স্পিডবোটে করে রওনা হয়েছিলেন ঐ ৪১ জন। এর এক সপ্তাহ পর আন্তর্জাতিক জলসীমায় দুই কম্বোডিয়ান ক্রু সদস্যের সঙ্গে তাদের একটি কাঠের নৌকায় তুলে দেওয়া হয়েছিল। পরে নৌকাটি ভেঙে পানিতে ডুবে যেতে শুরু করে। যদিও কাছাকাছি থাকা একটি মাছ ধরার নৌকা দুই কম্বোডিয়ানকে তুলে নেয় এবং বাকিদের ফেল রেখে চলে যায়। এ ঘটনায় ঐ দুই কম্বোডিয়ানকে আটক করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!