ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রুশ ভূখণ্ডে যুক্ত চার অঞ্চলকে স্বীকৃতি দেবে না ইউরোপীয় কাউন্সিল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১১, ৩০ সেপ্টেম্বর ২০২২
রুশ ভূখণ্ডে যুক্ত চার অঞ্চলকে স্বীকৃতি দেবে না ইউরোপীয় কাউন্সিল
ফাইল ফটো

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্তির ঘোষণাকে অবৈধ বলছে ইউরোপীয় কাউন্সিল। এ চার অঞ্চলকে রাশিয়ার ভূখণ্ড বলে স্বীকৃতি দেবে না সংস্থাটি।

ইউরোপীয় কাউন্সিল এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানায়, রাশিয়ার ইউক্রেনের ভূখণ্ডের অধিগ্রহণকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাই।

ইউরোপীয় কাউন্সিল আরো জানায়,  প্রকাশ্যে ইউক্রেনের স্বাধীনতার মৌলিক অধিকার লঙ্ঘন করেছে রাশিয়া। আমরা কখনো এ অবৈধ দখলকে স্বীকৃতি দেব না। তাছাড়া দৃঢ়তার সঙ্গে ইউক্রেনের পাশে থাকা ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা জোরদার করা হবে বলেও জানিয়েছে ইউরোপীয় কাউন্সিল।

Advertisement

এদিকেম ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, পুতিনের এ পদক্ষেপের কারণে কোনো পরিবর্তন আসবে না। কারণ রাশিয়ান আক্রমণকারীদের দ্বারা অবৈধভাবে দখল করা সব অঞ্চল ইউক্রেনের ভূমি।

শুক্রবার ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্তির ঘোষণা দেনপুতিন। পুতিন বলেন, ঐ চার অঞ্চলের জনগণ তাদের সিদ্ধান্ত নিয়েছে। ফলাফল সবার খুব ভালোভাবে জানা।

ইউক্রেনের লুহানস্ক, দোনেস্ক, জাপোরিঝিয়া ও খেরসনকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্তির প্রশ্নে গণভোট শুরু হয়েছিল। গণভোটে ৯৬ শতাংশ মানুষ রাশিয়ায় যোগদানের পক্ষে মত দেন বলে দাবি করেছে মস্কো। তবে এ ভোট এবং এর ফলাফল অস্বীকার করেছে ইউক্রেন ও পশ্চিমারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!