[ আন্তর্জাতিক ]
‘ঠাণ্ডা মাথায়’ দুই ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেনারা
ছবি: সংগৃহীত
ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ঠাণ্ডা মাথায় দুই ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার অধিকৃত জর্দান নদীর পশ্চিমতীরে এ ঘটনা ঘটে।
ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার তথ্যানুযায়ী, পশ্চিমতীরের রামাল্লাহ শহরের জালাজোন শরণার্থী শিবিরের বাইরে ঠাণ্ডা মাথায় দুই ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা। নিহতরা হলেণ- ১৮ বছর বয়সী বাসেল কাসাম ও ২১ বছর বয়সি খালেদ ফাদি। এ সময় তাদের গাড়িতে থাকা ১৯ বছর বয়সী অপর তরুণ রাফাত হাবাস আহত হন।
এদিকে, ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনিকে হত্যা করায় তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানায় গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের এ ধরনের অপরাধযজ্ঞের প্রতিশোধ নেয়া হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!