[ আন্তর্জাতিক ]
গোপন নথি বিতর্কে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইলেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প- ফাইল ফটো
নিজের বাড়ি থেকে উদ্ধার হওয়া গোপন নথিপত্রে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পর্যালোচনা বন্ধ করতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত আবেদন করেছেন ট্রাম্পের আইনজীবীরা।
আবেদনে আইনজীবীরা জানান, বিশেষ সুবিধাপ্রাপ্ত গোপন নথিপত্র পর্যালোচনার জন্য একটি নিরপেক্ষ মাধ্যম পরীক্ষা-নিরীক্ষা করছে। তাই সরকারের পক্ষ থেকে গোপন নথিগুলোর পর্যালোচনা বন্ধ করা আহ্বান জানাই।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন বিচার বিভাগের সপ্তাহব্যাপী আইনি লড়াইয়ের মধ্যে ট্রাম্পের আইনজীবীরা এ আবেদন করলেন।
গত মাসে ট্রাম্পের ফ্লোরিডার মার-এ-লাগো স্টেইটের বাড়ি থেকৈ উদ্ধার করা গোপন নথি সরকার দ্বারা পর্যালোচনা বন্ধ করতে ফেডারেল জেলার বিচারকের সিদ্ধান্ত বাতিল করেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। ঐ সময় তখন বলা হয়, বিশেষজ্ঞ দ্বারা নথি পর্যালোচনা বিষয়টি সাজানো।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডোনাল্ড ট্রাম্প
লিংক সফলভাবে কপি হয়েছে!