ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সু চির আরো ৩ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৯, ১২ অক্টোবর ২০২২
সু চির আরো ৩ বছরের জেল
অং সান সু চি- ফাইল ফটো

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে ঘুষ-জালিয়াতির অভিযোগে আরো ৩ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির জান্তা সরকারের একটি আদালত। বুধবার তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়।

নেইপিদোর নির্জন কারাগারে রয়েছেন ৭৭ বছর বয়সী অং সান সু চি। সেখান থেকেই নিজের বিরুদ্ধে হওয়া সব মামলার শুনানিতে অংশ নিচ্ছেন তিনি।

এর আগেও বেশ কয়েকটি মামলায় তার সাজা হয়েছে। সু চির বিরুদ্ধে ১৮টি অভিযোগে মামলা চলছে মিয়ানমার জান্তা সরকারের আদালতে। এসব মামলার সবকটিতে সাজা হলে তার ১৯০ বছর পর্যন্ত জেল হতে পারে। যদিও সব মামলায় আনা অভিযোগ প্রতাখ্যান করছেন তিনি।

Advertisement

২০২১ সালের ফেব্রুয়ারিতে সু চিকে গ্রেফতার ও তার সরকারকে উৎখাত করে মিয়ানমারের সামরিক বাহিনী। সেই থেকে কার্যত অচল হয়ে পড়েছে মিয়ানমারের অর্থনীতি। দেশটির রাজনৈতিক সংকট আরো প্রকট আকার ধারণ করেছে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!