ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

টুইটারের ৭৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ইলন মাস্কের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩২, ২১ অক্টোবর ২০২২
টুইটারের ৭৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ইলন মাস্কের
ইলন মাস্ক - ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার এখনও অধিগ্রহণ করেননি বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। কিন্তু টুইটার কেনার চুক্তি সম্পন্ন হলে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটার পরিকল্পনা করছেন মার্কিন এই ধনকুবের।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট

প্রতিবেদনে দাবি করা হয়েছে, টুইটারের প্রায় ৭৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করেছেন ইলন। আগামী কয়েক মাসের মধ্যেই এই কর্মী ছাঁটাই করা হতে পারে।

Advertisement

এদিকে কর্মী ছাঁটাইয়ের খবর ছড়িয়ে পড়ায় টুইটারের কর্মীদের মধ্যে আশঙ্কার কালো মেঘ দানা বেঁধেছে। যদিও সংস্থাটির মানবসম্পদ বিভাগের এক কর্মী আশ্বস্ত করেছেন, এখনই গণহারে কর্মী ছাঁটাই করার কোনো পরিকল্পনা নেই।

কিন্তু ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, পরিকাঠামো খাতে খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মাস্কের টুইটার কেনার প্রস্তাব দেওয়ার অনেক আগেই করা হয়েছিল।

আরো পড়ুন>> ইমরান খানকে অযোগ্য ঘোষণা পাকিস্তান নির্বাচন কমিশনের

পুঁজিবাজার ও বিনিয়োগবিষয়ক সংস্থা ওয়েডবুশ সিকিউরিটিজের একজন বিশ্লেষক ড্যান আইভেস বলেন, সহজভাবে বললে ৭৫ শতাংশ জনবল ছাঁটাই করলে অর্থের প্রবাহ সহজতর হবে এবং এতে লাভ বৃদ্ধি পাবে। যা বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে।

তবে আইভেস বলেন যে টুইটারের জনবলে এত ঘাটতি কোম্পানিটিকে বেশ কয়েকবছর পিছিয়ে নেবে।

এরইমধ্যে বিশেষজ্ঞরা কন্টেন্টে পরিবর্তন ও তথ্য নিরাপত্তায় বিনিয়োগ ফিরিয়ে আনলে টুইটার ও এর ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত হবে। মাস্ক যতটা কঠোরভাবে কমানোর পরিকল্পনা করছে এতে প্ল্যাটফর্মটি দ্রুত ক্ষতির মুখোমুখি হবে।

বস্তুত, চলতি মাসের শেষে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের চুক্তি সম্পন্ন করে টুইটার কিনে ফেলতে হবে মাস্ককে। যুক্তরাষ্ট্রের আদালত টুইটার কেনার জন্য মাস্ককে ২৮ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে।

আরো পড়ুন>> চাহিদা না থাকায় নষ্ট হলো ১০ কোটি কোভিশিল্ড টিকা

উল্লেখ্য, চলতি বছর এপ্রিলে রেকর্ড ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নেওয়ার ঘোষণা করেছিলেন ইলন মাস্ক। এরপরে নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন মাস্ক। সেসময় তিনি জানিয়েছিলেন, অনুমানের থেকে টুইটারে বটের বা ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা কয়েক গুণ বেশি হওয়ার কারণেই সংস্থাটি কেনার এই সিদ্ধান্ত থেকে সরে আসা।

তবে অক্টোবরের শুরুতে সোশ্যাল মিডিয়ার জায়ান্ট এই প্রতিষ্ঠান কেনার সিদ্ধান্তে ফিরে আসেন ইলন মাস্ক। এসময় আগে যে দামে টুইটার কিনতে চেয়েছিলেন সেই দামেই আবার কেনার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ঘোষণা দেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!