[ আন্তর্জাতিক ]
কাঠপাচারে জড়িত, আদালতে হাজির পাঁচ গাধা
ফাইল ফটো
এবার কাঠপাচারে জড়িত থাকার অভিযোগে আটক হলো পাঁচ গাধা। সেই গাধাগুলোকে আটক শেষে হেফাজতেও রাখে পুলিশ। এবার তাদের সহকারী কমিশনারের কাছে হাজির করা হয়েছে।
পাকিস্তানের চিতরাল শহরে এমন অবিশ্বাস্য ঘটনা ঘটেছে।
জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, কাঠপাচারের সঙ্গে গাধাগুলো জড়িত থাকায় তাদের আটক করা হয়। মূলত কাঠ পাচার সংক্রান্ত মামলায় ঐ পাচ গাধাকে আদালতে হাজিরের নির্দেশ দেন সহকারী কমিশনার। এগুলোকে জব্দকৃত সম্পদ হিসেবে আদালতে দেখানো হয়। পরবর্তীতে তদন্ত শেষে গাধাগুলোকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
.png)
এ বিষয়ে সহকারী কমিশনার বলেন, গাধাগুলো এখন নিরাপদ। এগুলো দিয়ে পাচার কার্যক্রম চালানোর ঘটনা খুব বেশিদিন হয়নি।
তবে গাধাগুলো কর্তৃপক্ষের কাছে থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছে আদালত।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!