ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিপর্যয়ে আটকেপড়া মানুষদের যেভাবে উদ্ধার করবে ইঁদুর
মানব সভ্যতার এক আজব বিষয় আবিষ্কার করেছেন একদল বিজ্ঞানী। দুর্যোগ বা দুর্ঘটনায় আটকেপড়া মানুষকে উদ্ধার করতে ইঁদুরকে ব্যবহারের বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছেন তারা।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, যেকোনো দুর্ঘটনা বা দুর্যোগে ঘটনাস্থলে আটকে বাঁচার আশা ক্ষীণ হয়ে যায়। সেই সমস্যায় ইঁদুরের মাধ্যমেই দুর্ঘটনাস্থলে আটকেপড়া মানুষদের খোঁজ পাওয়া সম্ভব।
বিশেষ প্রজাতির কিছু ইঁদুরকে গবেষণাগারে রেখে প্রশিক্ষণ দেন বেলজিয়ামের একটি সংস্থা বিজ্ঞানীরা। তারপর সেই ইঁদুরগুলোর দেহের মাপ অনুযায়ী ছোট্ট ব্যাগ বানানো হয়।
বিজ্ঞানীদের দাবি, এ ব্যাগের মধ্যেই থাকবে বিশেষ ক্যামেরা, যা অন্ধকারেও ছবি তুলতে বা সামান্য শব্দ হলেও তা রেকর্ড করতে সক্ষম। সেই ব্যাগ-সহ ক্যামেরা জুড়ে দেওয়া হবে ইঁদুরের পিঠে। সেইভাবেই তাদের যেকোনো দুর্ঘটনাস্থলে ছেড়ে দেওয়া হবে।
বিজ্ঞানীরা বলছেন, প্রশিক্ষণপ্রাপ্ত ইঁদুরগুলোর সেই বিপর্যয়স্থলের একেবারে গভীরে পৌঁছাবে। শরীরে লাগানো ক্যামেরার মাধ্যমে ভেতরের ছবি স্পষ্টভাবে দেখবে উদ্ধাকারীর দল।
ডোনা কিন নামে গবেষকের নেতৃত্বেই এ অদ্ভুত কৌশল আবিষ্কার করেন বেলজিয়ামের ঐ বিজ্ঞানীর দল। আকারে ছোট হওয়ায় ইঁদুরকে এ কাজের জন্য বাছাই করেন তারা। ২০১৯ সালে এ বিষয়ে গবেষণার কাজ শুরু হয়। দীর্ঘ গবেষণার পর ২০২১ সালে তাদের এ কৌশলকে স্বীকৃতি দেয় দেশটির সরকার।
তবে গবেষণার সব কৃতিত্ব শুধুমাত্র ওই বিজ্ঞানীদের নয়। ইঁদুরের পিঠে আটকানোর ব্যাগটি তৈরিতে সহায়তা করেছেন আইন্দোভেন ইউনিভার্সিটি অফ টেকনোলজির গবেষকেরাও। তবে এ মুহূর্তে ইঁদুরগুলোকে এ বিশেষ কাজে ব্যবহার করা সম্ভব নয়। কারণ একটি ইঁদুরকে সঠিকভাবে প্রশিক্ষিত করতে প্রায় ১২ মাস সময় লাগছে। কোনো দুর্ঘটনাস্থলে আটকে থাকা মানুষদের খোঁজা একটিমাত্র ইঁদুরের কাজ নয়। তাই বেশ কিছু সংখ্যক ইঁদুরকে প্রশিক্ষিত করার পরই এ কাজ সম্পূর্ণভাবে শুরু হবে।