ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মহাকাশ থেকে পৃথিবীর ৫০ মিথেন গ্যাসের ‘হটস্পট’ চিহ্নিত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০২, ২৬ অক্টোবর ২০২২
মহাকাশ থেকে পৃথিবীর ৫০ মিথেন গ্যাসের ‘হটস্পট’ চিহ্নিত
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনে ধুলার ভূমিকার বিষয়ে গবেষণা করতে বানানো হয় এক যন্ত্র। সেই যন্ত্রের সাহায্যে মহাকাশ থেকে পৃথিবীতে ৫০টি মিথেন গ্যাস নির্গমনের ‘হটস্পট’ চিহ্নিত করেছেন নাসার বিজ্ঞানীরা।

চিহ্নিত করা এসব হটস্পট সম্ভাব্য গ্রিনহাউজ গ্যাসের বিরুদ্ধে কাজে লাগানো যাবে।

মঙ্গলবার নাসার পক্ষ থেকে বলা হয়, গত জুলাই থেকে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র থেকে আর্থ সারফেস মিনারেল ডাস্ট সোর্স ইনভেস্টিগেশনের (ইএমআইটি) মাধ্যমে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ায় ৫০টি মিথেন গ্যাস নির্গমনকারী পথ চিহ্নিত করা হয়েছে।

Advertisement

চিহ্নিত করা মিথেন গ্যাসের হটস্পটগুলোর অনেকগুলো পরিচিত, আবার অনেকগুলো নতুনভাবে আবিষ্কার করা হয়েছে। এর মধ্যে বিস্তৃত তেল ও গ্যাস এবং ভাগাড় পাওয়া গেছে। বিশ্বের তাপমাত্রা বাড়ার ক্ষেত্রে এসব মিথেন ৩০ শতাংশ দায়ী।

নাসার প্রশাসক বিল নেলসন এক বিবৃতিতে বলেন, বৈশ্বিক উষ্ণতা সীমিত করতে মিথেন গ্যাসের নির্গমন কমানো হলো একটি চাবিকাঠি। ইএমআইটি যন্ত্রটি মিথেন সুপার নির্গমন চিহ্নিত করতে সহায়তা করবে। এতে এসব নির্গমন বন্ধ করা সম্ভব হবে।

পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উচ্চতায় মহাকাশকেন্দ্র থেকে ৯০ মিনিটে পৃথিবী প্রদক্ষিণ করতে পারে ইএমআইটি। সেটি পৃথিবীর ডজন ডজন কিলোমিটারের বিশাল ভূমি স্ক্যান করতে পারে। পৃথিবীর নির্ধারিত অংশকে মনেয় হয় ছোট্ট ফুটবলের মাঠ।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: মহাকাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!