সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, কিয়েভে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সেখানকার গভর্নর ওলেকসি কুলেবা। তবে তিনি রাশিয়ার হামলা চালানোর স্থানের নাম প্রকাশ করেননি। তিনি টেলিগ্রামের এক পোস্টে বলেন, উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
তিনি আরো বলেন, রাতে কিয়েভ অঞ্চলে রাশিয়া সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। অঞ্চলটির একটি সম্প্রদায়ের ওপর হামলার জেরে বেশ কয়েকবার আমাদের যেতে হয়েছে। উদ্ধারকর্মী ও জরুরি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা হামলার জেরে আগুন ও অন্যান্য ক্ষতি কমাতে কাজ করছেন।
.png)
বুধবার মধ্য রাতে বিপদ সংকেত জারি করে কিয়েভের শহরের প্রশাসন। একইসঙ্গে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নিতে বলা হয়।
এদিকে, ইউক্রেনের দক্ষিণ-পূর্বের শহর জাপোরিঝজিয়ায় হামলা করেছে রাশিয়া। জাপোরিঝজিয়ার ভারপ্রাপ্ত মেয়র অ্যানাটলি কুর্তেব বলেন, জাপোরিঝজিয়া শহরসহ এর আশপাশে হামলা করেছে রাশিয়া। এসব হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।