ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

টুইটার এখন সুস্থ মস্তিষ্কের মানুষের হাতে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪২, ২৯ অক্টোবর ২০২২
টুইটার এখন সুস্থ মস্তিষ্কের মানুষের হাতে: ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- ফাইল ফটো

ইলন মাস্ক টুইটার কিনে নেয়ায় আনন্দ প্রকাশ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, টুইটার এখন সুস্থ মস্তিষ্ক মানুষের হাতে রয়েছে।

তবে আজীবন নিষেধাজ্ঞা তুলে নেয়া হলে প্ল্যাটফর্মটিতে ফিরবেন কিনা তা স্পষ্ট করেননি ট্রাম্প।

Advertisement

আদালতের বেঁধে সময়ের আগে দোটানা থেকে বেরিয়ে ২৭ অক্টোবর রাতে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে টুইটার কেনেন বিশ্বের শীর্ষ ধনী ও গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। 

মাস্ক বলেন, টুইটারকে এমন একটি ‘ডিজিটাল টাউন স্কয়ার’ হিসেবে গড়তে চান, যেখানে সহিংসতা ছাড়াই সুস্থভাবে বিস্তৃত বিশ্বাসের বিতর্ক করা যেতে পারে।

শুক্রবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বলেন, আমি খুবই খুশি যে, টুইটার এখন সুস্থ মস্তিষ্ক তথা বিবেকবান মানুষের হাতে। এটিকে আর মৌলবাদী বামপন্থি পাগল ও উন্মাদরা চালাতে পারবে না। এসব উন্মাদরা সত্যিই আমাদের দেশকে ঘৃণা করে।

এ সময় টুইটার কেনায় ইলন মাস্ককে অভিনন্দন ও শুভকামনা জানান রিপাবলিকান নেতা ট্রাম্প।

২০২১ সালে ক্যাপিটল হিল দাঙ্গায় উসকানির অভিযোগে ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল টুইটার। তবে মাস্ক ইঙ্গিত দিয়েছেন, তিনি ট্রাম্পের টুইটার নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারেন। 

ফক্স নিউজ ডিজিটালের সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে প্রশ্ন করা হয়, নিষেধাজ্ঞা তুলে নেয়া হলে টুইটারে ফিরবেন কিনা? এ বিষয়ে সরাসরি কোনো জবাব দেননি তিনি। তবে দাবি করেন, মনে হয় না, তাকে ছাড়া টুইটার সফল হবে।

টুইটারে যেমন জনপ্রিয়, তেমন সক্রিয় ছিলেন ডোনাল্ড ট্রাম্প। নিষিদ্ধ হওয়ার আগে প্ল্যাটফর্মটিতে তার প্রায় আট কোটি অনুসারী ছিল। সেসময় ট্রাম্পের টুইট নিয়ে বিতর্ক হয়ে উঠেছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। তিনি প্রতিদিন এত টুইট করতেন যে, কেউ কেউ তাকে ‘কমান্ডার ইন টুইটস’ বলেও কটাক্ষ করতেন।

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিল দাঙ্গার দিন মোট ২৫বার টুইট করেন ডোনাল্ড ট্রাম্প। তার কিছু উত্তেজক পোস্ট কংগ্রেসের শুনানিতে প্রমাণ হিসেবেও ব্যবহৃত হয়েছিল।

শেষ পর্যন্ত ২০২১ সালের জানুয়ারিতে ট্রাম্পের ১২ বছরের পুরোনো অ্যাকাউন্ট বন্ধ করে টুইটার। তৎকালীন কর্তৃপক্ষের উদ্বেগ ছিল, সাবেক প্রেসিডেন্ট আরো দাঙ্গা ছড়াতে টু্ইটার ব্যবহার করতে পারেন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!