উপসাগরীয় দেশগুলোতে হ্যালোইন উৎসব পালন করা হয় না। তবে ব্যতিক্রম দেখা গেছে সৌদি আরবে। সেখানে
আরব নিউজ জানায়, বৃহস্পতি ও শুক্রবার ব্যাপী হ্যালোইন উৎসব চলে। উৎসবে বিনামূল্যে প্রবেশ করেন ব্যতিক্রমী সাজে আগতরা। উৎসবে আগতরা সৌদি ও স্থানীয় বাসিন্দাদের ডিজাইন করা কস্টিউম পরেন।
.png)
এ উৎসবে পরিবারসহ যোগ দিয়েছেন অনেকে। এ উৎসবের মূল উদ্দেশ্য ছিল মজা, রোমাঞ্চ ও উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করা।

উৎসবে ব্যতিক্রমী সাজে সেজে আসা আব্দুল রাহমান বলেন, উৎসবটা দারুণ। আনন্দটাই মূল উদ্দেশ্য। হারাম-হালালের আলোচনা করতে গেলে আমি জানি না এটা। আমরা শুধু মজা করতে এটা উদযাপন করছি। আর কিছু না। আমরা কোনো কিছুই বিশ্বাস করি না।
খালেদ আলহারবি নামের এক দর্শনার্থী বলেন, সব কাজের একটা উদ্দেশ্য থাকে। আমি এখানে শুধু মজা করতে এসেছি।
সৌদি আরবে পরিবারসহ প্রথমবার এ আয়োজন উপভোগ প্রকাশ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে। এ উৎসবে ছিল আতশবাজির আয়োজনও।
হ্যালোইন উৎসবের থিম হলো ‘হাস্যরস ও উপহাসের সাহায্যে মৃত্যুর ক্ষমতার মুখোমুখি হওয়া’। পাশ্চাত্য দেশগুলোতে এ উৎসব বেশ জনপ্রিয়।