ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

টুইটার থেকে ভারতীয়দের ব্যাপক হারে ছাঁটাই 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪৪, ৪ নভেম্বর ২০২২
টুইটার থেকে ভারতীয়দের ব্যাপক হারে ছাঁটাই 
ইলন মাস্ক- ফাইল ফটো

টুইটার থেকে ভারতীয়দের ব্যাপক হারে ছাঁটাই শুরু হয়েছে। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে ছাটাই কর্মীদের মধ্যে প্রকৌশলীও রয়েছেন। এমনকি পুরো মার্কেটিং ও কমিউনিকেশন্স বিভাগের লোকজনকে ছাঁটাই করা হয়েছে।

গত সপ্তাহে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কেনেন ইলন মাস্ক। এরপরই তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরাগ আগরওয়ালকে বরখাস্ত করেন। ঐ সময় টুইটারের প্রধান আর্থিক কর্মকর্তাসহ শীর্ষ পর্যায়ের আরো কয়েকজনকেও বরখাস্ত করা হয়। 

Advertisement

অন্যদিকে মাস্কের দাবি, ‘অর্থনীতির মাপকাঠি অর্জন’ করার লক্ষ্যে তার এ পদক্ষেপ। এ কারণেই  এখন সারাবিশ্বে টুইটারের কর্মী সংখ্যা কমিয়ে আনার পদক্ষেপ নিয়েছেন মাস্ক।

টুইটারের এক ভারতীয় কর্মী প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বলেন, ‘চাকরিচ্যুতি শুরু হয়েছে। আমার কয়েকজন সহকর্মী এ ব্যাপারে ই-মেইলে বার্তা পেয়েছেন।’

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ইলন মাস্ক
লিংক সফলভাবে কপি হয়েছে!