ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বড় সংখ্যক কর্মী ছাঁটাই করছে মেটা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১২, ৭ নভেম্বর ২০২২
বড় সংখ্যক কর্মী ছাঁটাই করছে মেটা
ফাইল ফটো

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল কোম্পানি মেটা বড় সংখ্যক কর্মী ছাটাই শুরু করতে চলেছে। চলতি সপ্তাহেই এ কার্যক্রম শুরু হবে। তবে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কোম্পানিটি।

চলতি বছর প্রায় হাফ ট্রিলিয়ন ডলার লোকসান গুনেছে মেটা। সামনে আরো ক্ষতির শঙ্কায় আছে প্রতিষ্ঠানটি।  টিকটকের ক্রমবৃদ্ধি, অ্যাপলের নীতি পরিবর্তনসহ নানা কারণে ক্ষতির মুখে পড়ছে কোম্পানিটি।

আর এসব কথা বিবেচনায় খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মার্ক জাকাবার্গের মালিকানাধীন এ কোম্পানি। তবে এ যাত্রায় কতো সংখ্যক কর্মী ছাঁটাই হবে মেটা সে বিষয়ে জানায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: মেটাভার্স
লিংক সফলভাবে কপি হয়েছে!