ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাড়ি দুর্ঘটনায় খেরসনে রাশিয়ার নিযুক্ত উপ-গভর্নর নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১৯, ১০ নভেম্বর ২০২২
গাড়ি দুর্ঘটনায় খেরসনে রাশিয়ার নিযুক্ত উপ-গভর্নর নিহত
কিরিল স্ট্রেমোউসভ - ফাইল ছবি

খেরসনে রাশিয়ার নিযুক্ত উপ-গভর্নর কিরিল স্ট্রেমোউসভ গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার (৯ নভেম্বর) কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, খেরসন নগরী এবং আর্মিয়ানস্ক-এর মধ্যকার রাস্তায় উপ-গভর্নরকে বহন করা গাড়িটি বিধ্বস্ত হয়।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর দুইমাস পর ৪৫ বছর বয়সী কিরিল স্ট্রেমোউসভকে নিয়োগ দিয়েছিল রাশিয়া।

Advertisement

খেরসনে রাশিয়ার দখলদারিত্বকে বিশিষ্ট যে সব ব্যক্তিরা দৃঢ়ভাবে সমর্থন করেন তাদের অন্যতম ছিলেন স্ট্রেমোউসভ। আগ্রাসী বক্তব্যের জন্য তিনি স্যোশাল মিডিয়াতেও পরিচিত মুখ হয়ে উঠেছিলেন।

দেশদ্রোহের অভিযোগে তিনি ইউক্রেন পুলিশের ওয়ান্টেড তালিকায় ছিলেন। খেরসনের গভর্নর ভ্লাদিমির সালদো বলেছেন, তার উপ-প্রধান এই কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।

আরো পড়ুন>> মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাংলাদেশিসহ অন্তত ১০ জনের মৃত্যু

তবে ইউক্রেনের কর্মকর্তারা এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বিষয়টি নিরপেক্ষভাবে যাচাইও করা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রাশিয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পরপরই খেরসন দখল করে নিয়েছিল। পরবর্তীতে তারা এ নগরীকে নিজেদের ভূখন্ডের সঙ্গে যুক্ত করে নেওয়ার ঘোষণা দেয়।

নগরীটি নিপ্রো নদীর পশ্চিম তীরে অবস্থিত এবং ইউক্রেনীয় বাহিনী সম্প্রতি নগরীটি পুনর্দখলের লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!