তারা জানান, এফটিএক্সের প্রতিষ্ঠাতা স্যাম ব্যানকম্যান-ফ্রাইড গোপনে ক্রেতাদের ১০ বিলিয়ন মার্কিন ডলার তার ব্যানকম্যান-ফ্রাইড ট্রেডিং কোম্পানি আলমেদা রিসার্চে পাচার করেন।
তারা বলেন, ক্রিপ্টো কারেন্সির বড় একটি অংশ গায়েব হয়েছে। এক সূত্র বলছে, প্রায় ১.৭ বিলিয়ন মার্কিন ডলার হারিয়ে গেছে। অন্য সূত্র বলছে, ১ থেকে ২ বিলিয়ন মার্কিন ডলারের ব্যবধান রয়েছে।
.png)
আলমেদায় ক্রেতাদের অর্থ এফটিএক্স থেকে পাচার হওয়া এবং অর্থ নিখোঁজের বিষয়টি প্রথমবার জানা গেছে।
দুই সূত্রের তথ্যানুযায়ী, গত রোববার দুজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে ব্যানকম্যান-ফ্রাইড বিষয়টি শেয়ার করার পর অর্থনৈতিক ঘাপলার রেকর্ড প্রকাশ হয়। এ রেকর্ড বর্তমান সময়ে অ্যাকাউন্টের সর্বশেষ পরিসংখ্যান প্রদান করে থাকে।
এ সপ্তাহ পর্যন্ত দুটি সূত্রই এফটিএক্সের শীর্ষ পর্যায়ে ছিলেন এবং কোম্পানির শীর্ষ কর্মকর্তারা তাদের বিষয়টি জানিয়েছেন।
সপ্তাহের শুরুকে ক্রেতাদের অর্থ উত্তোলনের প্রবাহের পর শুক্রবার এফটিএক্সকে দেউলিয়ার জন্য আবেদন করা হয়। এফটিক্সের প্রতিদ্বন্দ্বী বিন্যান্সের সঙ্গে একটি উদ্ধার চুক্তি ব্যর্থ হয়েছে। এতে সম্প্রতি কয়েক বছরের মধ্যে ক্রিপ্টোর সর্বোচ্চ প্রোফাইলের পতন ত্বরান্বিত হয়।
রয়টার্সের পক্ষ থেকে ব্যানকম্যান-ফ্রাইডকে বার্তা পাঠানো হয়। বার্তার প্রতিত্তোরে তিনি জানান, ১০ বিলিয়ন মার্কিন ডলার স্থানান্তরের বিষয়টি সঠিক নয়। আমরা গোপনে অর্থ স্থানান্তর করিনি। আমরা এটি অভ্যন্তরীণ মাত্রার জন্য সন্দেহবাতিক ছিলাম।
এদিকে, রয়টার্সের পাঠানো বার্তায় কোনো মন্তব্য করেনি এফটিএক্স ও আলমেদা।