ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বন্ধুদের সঙ্গে আড্ডা, ফোনেও পাওয়া যাবে না

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪৭, ১৩ নভেম্বর ২০২২
বন্ধুদের সঙ্গে আড্ডা, ফোনেও পাওয়া যাবে না
ছবি: সংগৃহীত

বিয়ের পরেও স্বামীকে প্রতিদিন রাত ৯টা পর্যন্ত আড্ডা মারতে দিতে হবে। একই সময় পর্যন্ত তাকে পাওয়া যাবে না ফোনে। এমনই চুক্তিপত্রে রীতিমতো কনের সই নিয়ে তবেই বিয়ে করলেন বর।

সমাজে প্রচলিত একটি কথা, বিয়ের পর পুরুষদের ইচ্ছা বা অনিচ্ছা বলে নাকি কিছুই থাকে না। নতুন বিয়ে করা স্ত্রীর হাতেই নাকি তার যাবতীয় সব কিছু বন্ধক দিতে হয়। কখন বাড়িতে ফিরবেন, কখন বেরোবেন, কখন কার সঙ্গে কথা বলবেন সব কিছুর চাবিকাঠি তখন একজনের হাতে চলে যায়। তখন সব চেয়ে বেশি বঞ্চিত হয় বরের বন্ধুরা।

এমন কিছু হতে পারে আন্দাজ করেই বরের বন্ধুরা মজা করেই পরিকল্পনা করেছিলেন একটি চুক্তিপত্রের।

সূত্রে জানা গেছে, ৫০ টাকার স্ট্যাম্প কাগজে অর্চনাকে দিয়ে সই করিয়ে নেয়া হয়। তবেই নাকি বিয়েতে বসেছেন কেরালানিবাসী রঘু এস কেডিআর। শুধু তাই নয়, এদিকে চুক্তিপত্রে সাক্ষ্যপ্রমাণও রেখেছেন অর্চনা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!