ইরানের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সঙ্গে ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হলে তা দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি তেহরানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে মস্কোর নেয়া উদ্যোগকে স্বাগত জানান।
রাইসি বলেন, ইউরেশীয় দেশগুলোর মধ্যে সংযোগ সড়কের উন্নয়নসহ অবকাঠামোগত বন্ধনের সম্প্রসারণ এ অঞ্চলে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে।
.png)
এ সময় পুতিন বলেন, নর্থ-সাউথ করিডোর পণ্য পরিবহনের খরচ কমাতে কার্যকর ভূমিকা পালন করবে এবং ট্রানজিট রুটটি বিশ্বে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের জন্য একটি কার্যকর উপায়ে পরিণত হবে।
রুশ প্রেসিডেন্ট বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতা শক্তিশালী করার বহু ক্ষেত্র রয়েছে।
শনিবার ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টরা ফোনালাপে রাজনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রের পাশাপাশি পরিবহন এবং লজিস্টিক খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরোও গভীর করার ওপর জোর দেন।
সূত্র- আনাদুলু এজেন্সি।