[ আন্তর্জাতিক ]
টুইটার-ফেসবুকের পর গণছাঁটাইয়ের পথে আরো এক বহুজাতিক সংস্থা
প্রতীকী ছবি
কয়েকদিনের মধ্যে বড় সংখ্যক কর্মী ছাঁটাই করেছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ও ফেসবুকের পিতৃপ্রতিষ্ঠান মেটা। এবার সেই পথে হাঁটলো বিশ্বের শীর্ষস্থানীয় আরেক প্রতিষ্ঠান অ্যামাজন। এরইমধ্যে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যামাজন সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাতে এ তথ্য জানায় রয়টার্স।
মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ছাঁটাই হতে যাওয়া কর্মীদের বেশিরভাগই অ্যামাজনের ডিভাইস ইউনিটের। এছাড়া সংস্থার রিটেইল বিভাগ ও মানবসম্পদ বিভাগেও কর্মী ছাঁটাই হবে। শুধু তাই নয়, কর্মী নিয়োগও স্থগিত করা হয়েছে।
.png)
অ্যামাজনের সূত্রটি বলছে, মার্কিন অর্থনৈতিক অবস্থা তেমন ভালো নয়। এ অবস্থায় অন্যান্য প্রতিষ্ঠানের মতো অ্যামাজনও অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে রয়েছে।
অ্যামাজন মনে করছে, চলতি বছরে উৎসবের সময়গুলোতে (বড়দিন, নববর্ষ) ব্যবসা আগের তুলনায় কমে যাবে।
গত মাসে অ্যামাজনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ব্রায়ান ওলসাভস্কি সাংবাদিকদের জানান, মানুষ কেনাকাটায় তাদের বাজেট কমিয়ে ফেলেছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অ্যামাজন
লিংক সফলভাবে কপি হয়েছে!