[ আন্তর্জাতিক ]
জি-২০ সম্মেলনের আগেই ঘটে বিব্রতকর কাণ্ড, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত
বিশ্বের ধনী দেশগুলোর অর্থনৈতিক জোট জি-২০-এর সম্মেলন ইন্দোনেশিয়ার বালিতে শুরু হয়েছে। মঙ্গলবার শুরু হয় সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা। তবে সম্মেলনের একদিন আগে ঘটে একটি বিব্রতকর ঘটনা। এরই মধ্যে সেই ঘটনার ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে।
জি-২০ সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে সোমবার বিমানযোগে বালিতে পৌঁছান দেশটির ফার্স্ট লেডি ইরিয়ানা। বিমান থেকে হাত ধরেই নামছিলেন তারা। হঠাৎ ঘটে বিপত্তি। পা পিছলে পড়ে যান ফার্স্ট লেডি ইরিয়ানা।
.png)
প্রেসিডেন্ট জোকো উইদোদো ফার্স্ট লেডিকে তুলতে গিয়েও ব্যর্থ হন। পরে ছুটে আসেন অন্যরা। যদিও পরে তিনি ধীরে ধীরে জোকো উইদোদোর হাত ধরে সম্মেলনস্থলে পৌঁছাছেছে বলে জানা গেছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!