কারা কর্তৃপক্ষ জানায়, গত এক বছরে গ্যাং সম্পর্কিত সহিংসতায় ৪০০ কারাবন্দি নিহত হয়েছেন। সর্বশেষ দাঙ্গায় ১০ জন কারাবন্দি নিহতের ঘটনায় ইকুয়েডরের কারাগার ব্যবস্থা হুমকির মুখে রয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, আগেরবার কারাগারে সহিংসতায় জড়িত মাস্টারমাইন্ডদের উচ্চ পর্যায়ের নিরাপত্তা সম্পন্ন কারাগারে স্থানাস্তরের সিদ্ধান্ত নেয় ইকুয়েডর সরকার। এ সিদ্ধান্তের পর ইল ইনকা কারাগারে শুক্রবার সর্বশেষ সংঘাতের ঘটনা ঘটে।
.png)
ইকুয়েডর প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃততি অনুযায়ী, আগেরবার এল ইনকা কারাগারে হত্যাকাণ্ডের জন্য লস লবস গ্যাং লিডার জনাথন বারমুডেজকে স্থানান্তর করার সিদ্ধান্তে সংঘাত শুরু হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, বারমুডেজকে অন্য কারাগারে স্থানান্তরের সিদ্ধান্তের কারণে লস লবস নামের অপরাধী সংগনের সদস্যরা সহিংসতা ছড়ায়।
পুলিশ কমান্ডার ভিক্টর হেরেরা সাংবাদিকদের জানান, কারাগার এখন নিরাপদ রয়েছে। সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন রয়েছে। সেখানে যারা নিহত হয়েছেন ফরেনসিক বিভাগের লোকেরা তাদের মরদেহ উদ্ধার করেছেন।
তিনি আরো বলেন, ১০ জন কারাবন্দিদে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২০২১ সালের ফেব্রিুয়ারি থেকে কারাগারে আটটি সহিংসতার ঘটনা ঘটে। এতে ৪০০ কারাবন্দি নিহত হন। তাদের মধ্যে অনেকের মাথা বিচ্ছিন্ন করা হয় নতুবা কবর দেওয়া হয়। ১০ জনকে হত্যার আগে কুইটোর কারাগারে গত ৮ নভেম্বর সন্ত্রাসীদের নেতৃত্ব দাঙ্গা হয়। তখন পাঁচজন কারাবন্দি নিহত হন।
ইকুয়েডরের প্রেসিডেন্ট গ্যালিরামো লাসো বলেন, গ্যাং লিডারদেরকে ইকুয়েডর ভয় পায় না। তিনি আরো বলেন, আমরা তাদের বলেছিলাম যে আমাদের হাত কাঁপবে না।